ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটাল জিউশ মিউজিয়ামের সামনের ফুটপাতে, ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার রাতে এ হামলা হয়।

মার্কিন নিরাপত্তা দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যমর এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আজ রাতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নির্মমভাবে নিহত হয়েছেন।’

ইসরাইলি নেতারা এটিকে ‘ইহুদিবিদ্বেষী হামলা’ বলে উল্লেখ করেছেন।

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি জাদুঘরের বাইরে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ তিনি গুলি চালান। এতে একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ হন।

স্থানীয় গণমাধ্যম জানায় আটকের সময় হামলাকারী ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করছিলেন।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই হামলাকে, ‘একটি ঘৃণ্য ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী কর্মকান্ড’ বলে উল্লেখ করেছেন।

ড্যানি ড্যানন বলেন, ‘কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা চরম মাত্রা অতিক্রম করেছে। আমরা নিশ্চিত, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘ইসরাইল বিশ্বজুড়ে তার নাগরিক ও প্রতিনিধিদের সুরক্ষায় দৃঢ় অবস্থান অব্যাহত রাখবে।’

বাংলাদেশ সময়: ১৮:০৩:৪৫   ২৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ