রাখাইনে সিমেন্ট নিয়ে যাওয়ার পথে আটক ৫

প্রথম পাতা » চট্টগ্রাম » রাখাইনে সিমেন্ট নিয়ে যাওয়ার পথে আটক ৫
শনিবার, ২৪ মে ২০২৫



রাখাইনে সিমেন্ট নিয়ে যাওয়ার পথে আটক ৫

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারের রাখাইনে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়েছে। এসময় ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করে। মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারের উদ্দেশ্যে বোটটিতে থাকা ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন— টেকনাফের মমতাজ আহমদ (৫০), ভোলার চরফ্যাশনের মো. আরাফাত (৩০) বরগুনার পাথরঘাটার মো. ইব্রাহিম (২৬), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো.শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।

জব্দকৃত সিমেন্ট, আটক হওয়া পাচারকারী এবং পাচারকাজে ব্যবহার করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধ করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৪৮   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ