বিদ্যুৎকর্মীদের কর্মসূচিতে গাজীপুরে কর্মরতদের সম্পৃক্ততা নেই: আবুল বাসার

প্রথম পাতা » গাজীপুর » বিদ্যুৎকর্মীদের কর্মসূচিতে গাজীপুরে কর্মরতদের সম্পৃক্ততা নেই: আবুল বাসার
শনিবার, ২৪ মে ২০২৫



বিদ্যুৎকর্মীদের কর্মসূচিতে গাজীপুরে কর্মরতদের সম্পৃক্ততা নেই: আবুল বাসার

পল্লীবিদ্যুৎ সমিতির কিছু কর্মকর্তার বর্তমান কর্মসূচিতে গাজীপুর জেলায় কর্মরত কারোরই সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাসার আজাদ।

শনিবার (২৪ মে) সকালে গাজীপুর পল্লীবিদ্যুৎ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

সম্প্রতি পল্লীবিদ্যুৎ সমিতির চাকরিচ্যুত কিছু কর্মকর্তা-কর্মচারী ৭ দফা দাবিতে লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করে। গ্রাহকসেবা বিঘ্ন এবং ব্ল্যাক আউটের মাধ্যমে একজন সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় গ্রেফতারসহ তাদের অপসারণ করা হয়েছিল।

এ বিষয়ে এদিন সকালে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজাররা স্টাফ সভা করে জানান, বিপথগামী এ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। রাষ্ট্রদ্রোহী মামলায় অপসারিত কর্মকর্তা কর্মচারীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি অযৌক্তিক ও শৃঙ্খলা বহির্ভূত।

এসময় স্টাফ সভায় কর্মকর্তা কর্মচারীরা হাত তুলে জানান যে, পল্লীবিদ্যুৎ সমিতি ও সরকারি সব বিধিবিধানের প্রতি তারা শ্রদ্ধাশীল। কর্মস্থলে উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছেন তারা। এছাড়াও গ্রাহকসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের অনুমোদন ব্যথিত স্টেশন ত্যাগ করবেন না।

পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে, যে কোনো প্রকার জনদুর্ভোগের জন্য বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্রকারীদের থেকে দেশবাসীকে সজাগ থাকার অনুরোধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫২:১৫   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ