নারায়ণগঞ্জে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা
শনিবার, ১৪ জুন ২০২৫



নারায়ণগঞ্জে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নরসিংহপুর চিতাশাল এলাকা থেকে স্বপন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বপন নারায়ণগঞ্জ সদর থানার গোপচর এলাকার খালেক বেপারীর বাড়ির ভাড়াটে ছিলেন। তার বাবার নাম সাহাদ আলী।

তিন সন্তানের জনক তিনি। একসময় ইটভাটায় কাজ করতেন স্বপন।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে কয়েকজন তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে স্বপনের বড় ভাই তাকে ছাড়াতে গেলে তাকেও মারধর করা হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ সকালে চর নরসিংহপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:০২   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ