রাজধানীতে ফিল্মি স্টাইলে র‍্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ফিল্মি স্টাইলে র‍্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই
শনিবার, ১৪ জুন ২০২৫



রাজধানীতে ফিল্মি স্টাইলে র‍্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে মোবাইল ব্যাংকিং ‘নগদের’ এক পরিবেশকের ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর ওই মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি বেরিয়ে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করেন। তখন ভুক্তভোগী দৌড় দিলে র‌্যাবের পোশাক পরা ব্যক্তিরাও পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলেন। পরে ভুক্তভোগীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যান।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ওরা (ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা) আমাদের বলেছে তাদের ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই হয়েছে। ওরা হচ্ছে নগদের ডিস্ট্রিবিউটর। যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিল। পথে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।’

এ বিষয়ে দুপুরে র‌্যাব-১-এর কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, র‌্যাবের সদস্য হলেও তারা ছাড়া পাবে না। তবে অনেক সময় র‌্যাব-পুলিশের পোশাক পরে অনেকে অনেক অপকর্ম করছে, তারাও পার পাবে না।

এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের নাম্বার ও সিসিটিভি ফুটে সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ। এখন পর্যন্ত মামলা না হলেও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি নগদ এজেন্টের ওই টাকা বহনকারীর চার প্রতিনিধিকে হেফাজতে নিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২১   ২৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু
৫১ বছর পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সরাসরি ভোটে নির্বাচন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ