প্রথম দফায় চট্টগ্রামে পৌঁছেছেন ৪১৩ জন হাজি

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রথম দফায় চট্টগ্রামে পৌঁছেছেন ৪১৩ জন হাজি
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫



প্রথম দফায় চট্টগ্রামে পৌঁছেছেন ৪১৩ জন হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে প্রথম দফায় চট্টগ্রামে ফিরেছেন ৪১৩ জন হাজি।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এ বছর চট্টগ্রাম থেকে মোট ৫ হাজার ১৮৮ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে প্রথম দফায় ৪১৩ জন দেশে ফিরেছেন। জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ফিরতি ফ্লাইটগুলো অব্যাহত থাকবে।

ফ্লাইটবন্দরে এ সময় উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (সিএএবি) কর্মকর্তারা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩১   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট
চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
রাঙামাটিতে এককালীন উপবৃত্তি পেলেন ৮৩১ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ