নাঈমের ঘূর্ণিতে ১০ রানের লিড পেল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » নাঈমের ঘূর্ণিতে ১০ রানের লিড পেল বাংলাদেশ
শুক্রবার, ২০ জুন ২০২৫



নাঈমের ঘূর্ণিতে ১০ রানের লিড পেল বাংলাদেশ

লাঞ্চের আগেও খেলা দেখে মনে হচ্ছিল, বড় একটা লিডের পথেই যাচ্ছে শ্রীলঙ্কা। তবে লাঞ্চের পর সব ওলটপালট হয়ে গেল। নাঈম হাসানের ঘূর্ণিতে ৪৮৫ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। তাতে ১০ রানে লিড পেয়েছে টাইগাররা।

চতুর্থ দিনের শুরুতে কিছুটা বিপদে পড়লেও কামিন্দু মেন্ডিস ও মিলান রথনায়েকের ব্যাটে প্রথম সেশনটা নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস শতরানের দিকে এগোচ্ছিলেন। অপরদিকে তাকে সঙ্গ দেন রথনায়েক। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪৬৫ রান।

তবে লাঞ্চের পর খেলার মোড় আনেন নাঈম হাসান। ৫ উইকেট তুলে নেন ডানহাতি এই স্পিনার। টেস্টে এ নিয়ে চতুর্থবারের মতো ৫ উইকেট পেলেন নাঈম। এছাড়াও হাসান মাহমুদ ৭৪ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট স্বীকার করেছেন তাইজুল ইসলাম এবং মুমিনুল হক।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৮৭ রানের ইনিংস খেলেছেন নিসাঙ্কা। কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে এসেছে ৮৭ রান। আর ৫৪ রান করেছেন দিনেশ চান্দিমাল।

এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রান করেছিল। মুশফিকের ১৬৩ রানের পাশাপাশি ১৪৮ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটনের ব্যাট থেকে আসে ৯০ রান। এরই মধ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৫৪   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ