চেলসিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর ইতিহাস

প্রথম পাতা » খেলাধুলা » চেলসিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর ইতিহাস
শনিবার, ২১ জুন ২০২৫



চেলসিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর ইতিহাস

ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান পরাশক্তিদের বিরুদ্ধে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট অব্যাহত। বোতাফোগোর পর এবার চেলসির বিপক্ষে চমক দেখাল ফ্ল্যামেঙ্গো। ইংলিশ ক্লাবটিকে ৩–১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আমেরিকার এই জায়ান্ট। একই সঙ্গে নিশ্চিত করেছে শেষ ষোলো।

ম্যাচের শুরুতেই চেলসি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ফিরে দাঁড়ায় ফ্ল্যামেঙ্গো। ব্রুনো হেনরিক, দানিলো ও ওয়ালাসে ইয়ানের গোলেই জয়ের হাসি। ২৫ বছর পর কোনো নন-ইউরোপিয়ান ক্লাব উয়েফা দলের বিপক্ষে ২+ গোলের ব্যবধানে জিতল। আর ৩৩ বছর পর পিছিয়ে থেকেও ইউরোপিয়ান ক্লাবকে হারানোর নজির গড়ল কোনো দক্ষিণ আমেরিকান দল।

এই জয়কে ‘স্মরণীয় দিন’ বলে উল্লেখ করেছেন ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপে লুইস। গ্রুপ ‘এ’ থেকে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে শেষ ষোলোতে। বাকি একটি জায়গা নিয়ে লড়বে চেলসি ও ইএস তিউনিস।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো। বাকি দুই দল চেলসি ও ইএস তিউনিস। প্রত্যেকের পয়েন্ট ৩। এই দুই দলের মধ্যকার শেষ ম্যাচেই নির্ধারিত হবে কে যাবে নকআউট পর্বে।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৪৩   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ