ফতুল্লার জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শনে জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লার জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শনে জেলা প্রশাসক
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



ফতুল্লার জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শনে জেলা প্রশাসক

ফতুল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (২৪ জুন) দিনব্যাপী বিভিন্ন স্থান পরিদর্শনকালে তিনি খাল দখলমুক্তকরণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং পাম্পের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গেও মতবিনিময় করেন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক পূর্ব লালপুর থেকে নলখালী খাল পর্যন্ত এবং ফতুল্লার ডিআইটি মাঠসংলগ্ন পাম্প হাউস পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) আব্দুল ওয়ারেছ আনসারি, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪১   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ