প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করেই মানুষের পুষ্টি নিশ্চিত সম্ভব: মৎস্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করেই মানুষের পুষ্টি নিশ্চিত সম্ভব: মৎস্য উপদেষ্টা
রবিবার, ২৯ জুন ২০২৫



প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করেই মানুষের পুষ্টি নিশ্চিত সম্ভব: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিস্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

উপদেষ্টা রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অ্যানিম্যাল সায়েন্স এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদ আয়োজিত ‘ডিন’স অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন-২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবাদিপশু, হাঁস-মুরগির বিভিন্ন রোগ হয়ে থাকে।

এদের সুস্থ না রাখলে মানুষের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বর্তমানে প্রাণী থেকে মানুষে অনেক রোগ সংক্রমিত হচ্ছে। ফলে প্রাণী ও মানুষের স্বাস্থ্যকে আলাদা করে দেখা ঠিক নয়। তাই প্রাণিস্বাস্থ্যকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল সায়েন্স একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীর স্বাস্থ্য এবং উৎপাদন একে অপরের পরিপূরক। তাই দুটি শাখাকে একসঙ্গে নিয়ে আসার বিষয়ে গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে।

অ্যানিম্যাল সায়েন্স এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদ আয়োজিত প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ মিশ্র খাদ্য উৎপাদক সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান কমান্ডার জহিরুল আলীম, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি শামসুল আরেফিন খালেদ। এর আগে প্রধান অতিথি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩৮   ৪০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ