ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড

পর্তুগাল না পারলেও সুযোগ হাতছাড়া করেনি ইংল্যান্ড। ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করলো ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘কে’ গ্রুপের ম্যাচে লাতভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। এছাড়া ১টি করে গোল করেছেন অ্যান্থোনি গর্ডন ও এবেরেচি ইজে। অন্যটি আত্মঘাতী গোল।

টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করলো ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট। এ নিয়ে টানা আট বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিলো ইংলিশরা।

প্রতিপক্ষের মাঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে একক আধিপত্য ছিল ইংল্যান্ডে। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় টমাস টুখেলের শিষ্যরা। এর মধ্যে ৭টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে ৬ শট নিয়ে মাত্র ১টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল লাতভিয়া। তবে কোনো গোলের দেখা পায়নি তারা।

এদিন ম্যাচ শুরুর ২৬তম মিনিটে ইংল্যান্ডকে লিড এনে দিয়েছিলেন গর্ডন। জন স্টোনসের থেকে বল দখলে নিয়ে লাতভিয়ার জালে জড়া তিনি। এরপর ৪৪তম ও যোগ করা তৃতীয় মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন কেইন। বিরতির পর ৫৮তম মিনিটে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে লাতভিয়া। নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান বড় করেন ডিফেন্ডার ম্যাকসিমস টনিসেভস। ৮৬তম মিনিটে তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ইজে।

এদিন ইউরোপ অঞ্চল থেকে ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগ ছিল পর্তুগালেরও। তবে যোগ করা সময়ে হাঙ্গেরির বিপক্ষে গোল হজম করে ম্যাচ ২-২ গোলে ড্র করায় সে সুযোগ হাতছাড়া করে তারা।

বাংলাদেশ সময়: ১৬:১৩:২০   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ