টাইব্রেকারে ফ্রান্সকে বিদায় করে সেমিতে জার্মানি

প্রথম পাতা » খেলাধুলা » টাইব্রেকারে ফ্রান্সকে বিদায় করে সেমিতে জার্মানি
রবিবার, ২০ জুলাই ২০২৫



টাইব্রেকারে ফ্রান্সকে বিদায় করে সেমিতে জার্মানি

উয়েফা উইমেন্স ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি। শনিবার (১৯ জুলাই) বাসেলের সেন্ট জ্যাকব পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় পায় জার্মানরা।

ম্যাচের শুরুতেই দশ জনে পরিণত হয় জার্মানির নারীরা। সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ফ্রান্স। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি জার্মানি। ২৩ মিনিটে ক্লারা বুয়েলের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান সজোকে নিউসকেন।

ম্যাচে ফ্রান্সের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে জার্মানির নিউসকেনের পেনাল্টি ঠেকিয়ে দেন ফরাসি গোলকিপার পলিন পেইরো ম্যাগনিন। অতিরিক্ত সময়েও দু’দল গোল করতে ব্যর্থ হয়। তাতে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে।

সেখানে ফ্রান্সের দুই খেলোয়াড় আমেল মাজরি ও অ্যালিস সোমবাথের শট ঠেকিয়ে দিয়ে নায়িকা বনে যান জার্মান গোলরক্ষক বার্গার। অপরদিকে, জার্মানির সারা ডাব্রিৎজের শট অফ টার্গেট হলেও শেষ পর্যন্ত শুট আউট জেতে জার্মানির মেয়েরাই। সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৩৮   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৯ গোলের মহারণে বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি
সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন
টানা চতুর্থবার ফাইনালে উঠে এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী
তাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান বিচ গেমসের সেমিতে বাংলাদেশ
খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে সাবেক নাইজেরিয়া তারকার মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ