হেভি মেটাল শিল্পী ওজি ওসবার্ন মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » হেভি মেটাল শিল্পী ওজি ওসবার্ন মারা গেছেন
বুধবার, ২৩ জুলাই ২০২৫



হেভি মেটাল শিল্পী ওজি ওসবার্ন মারা গেছেন

মারা গেছেন কিংবদন্তি হেভি মেটাল শিল্পী ও ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ওজি ওসবার্ন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

‘প্রিন্স অব ডার্কনেস’ নামে পরিচিত ওসবার্নের পরিবারের পক্ষ থেকে সিবিএস নিউজকে দেয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় ওজি ওসবার্ন আজ সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি তার পরিবারের সান্নিধ্যে এবং ভালোবাসায় বেষ্টিত ছিলেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কঠিন সময়ে আমরা সবার কাছে আমাদের পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি।’ এদিকে ওজির মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বিস্তারিত কিছু জানায়নি।

ওসবার্ন সাবাথের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে জন্ম দেন হেভি মেটাল ঘরানার ‘আয়রন ম্যান’ ও ‘প্যারানয়েড’-এর মতো গান। মাত্র তিন সপ্তাহ আগেই নিজের শহর বার্মিংহামে জীবনের শেষ কনসার্টে গান করেন। মঞ্চে ছিলেন তার অনুপ্রেরণায় গড়ে ওঠা মেটালিকা, গানস এন’ রোজেসসহ আরও অনেকে রক ব্যান্ডের কিংবদন্তি শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৪২   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখতে পারে : ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
শিক্ষা শুধু ফলাফলের জন্য নয়, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ