কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির সম্মেলন

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির সম্মেলন
রবিবার, ২৭ জুলাই ২০২৫



কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির সম্মেলন

কুমিল্লা দক্ষিণ জেলার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা ল বিএনপির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বিএনপির সাংগঠনিক কাঠামোর গতিশীলতা বৃদ্ধির জন্য কুমিল্লা দক্ষিণ জেলার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির তত্ত্বাবধানে আজ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।

এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এবং মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:০৫   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার
মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী
সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র - ভূমি প্রতিমন্ত্রী
বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে - দীপেন দেওয়ান
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না - পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ