রূপগঞ্জে ফেসবুক লাইভে এসে যুবককে পিটিয়ে হত্যা: আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ফেসবুক লাইভে এসে যুবককে পিটিয়ে হত্যা: আটক ১
রবিবার, ৩ আগস্ট ২০২৫



রূপগঞ্জে ফেসবুক লাইভে এসে যুবককে পিটিয়ে হত্যা: আটক ১

রূপগঞ্জে শান্ত সরকার নামের এক যুবককে ফেসবুক লাইভে এসে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায় অভিযুক্ত শাহীন আকন্দকে আটক করেছে র‌্যাব। রবিবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন ভোরে রূপগঞ্জের পলখান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শাহীন হলেন উপজেলার পলখান এলাকার বাসিন্দা।

এবিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘তিন মাস আগে শান্ত সরকার হত্যা মামলায় তার চাচা সালাহউদ্দিন সরকার বাদী হয়ে ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি শাহীন আকন্দকে র‌্যাব সিপিসি-৩ এর একটি দল গ্রেপ্তার করে। আমরা তাকে আদালতে পাঠিয়েছি।’

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল সকালে রূপগঞ্জ পূর্বাচলের হিড়নাল এলাকায় যুবদল নেতা শান্ত সরকারকে পূর্ব শত্রুতার জেরে পূর্বাচলের ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। দশদিন পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২২:৫০:২৭   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ