মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় জামালপুরে পদ হারালেন ছাত্রদল নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় জামালপুরে পদ হারালেন ছাত্রদল নেতা
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫



মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় জামালপুরে পদ হারালেন ছাত্রদল নেতা

জামালপুর প্রতিনিধি : জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার পদ স্থগিত করেছে জামালপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিলের পদ স্থগিত করা হয়েছে এবং তার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত ১৬ জুলাই জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এর এক মাসের মধ্যেই সাধারণ সম্পাদক শাকিল ও তার সহযোগীদের গাঁজা সেবনের ছবি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ছবিতে শাকিলকে প্রকাশ্যে কয়েকজনের সঙ্গে বোতলে পাইপ লাগিয়ে গাঁজা সেবন করতে দেখা যায়। এই ঘটনার পর থেকেই নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, জামালপুর জেলা ছাত্রদল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ছাত্রদলে মাদকাসক্তদের কোনো স্থান নেই।

অভিযুক্ত ছাত্রদল নেতা শাকিল অবশ্যই দাবি করেছেন, এটি তার বিরুদ্ধে একটি চক্রান্ত।

এ ব্যাপারে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, থানায় কোনো লিখিত অভিযোগ না পেলেও তারা বিষয়টি সম্পর্কে অবগত।

বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৮   ৩৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য - স্পীকার
পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালু হচ্ছে ঢাকার পাঁচ হাসপাতালে
এআই উদ্ভাবনে সক্ষম বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
শফিকুল ইসলাম মিল্টন: দেশ অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না
আইসিসিবিতে ১২ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু
নারীদের স্বাবলম্বিতা নিশ্চিত করতে শিক্ষা থেকে কর্মক্ষেত্রে সুযোগের আহ্বান জুবাইদার
হামের টিকা আমদানি না করার দায়ে জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
নারায়ণগঞ্জ সদরের ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ