সংস্কার চলমান রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » সংস্কার চলমান রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: এ্যানি
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



সংস্কার চলমান রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণতন্ত্রের ভিতকে যদি শক্তিশালী করতে হয়, হাসিনার বিচার যদি ত্বরান্বিত করতে হয় ও সংস্কার প্রক্রিয়াকে যদি চলমান রাখতে হয়, তা হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চর মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, একটা নির্বাচিত সরকারই পারে দেশের উন্নয়ন ও অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে। আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটানো ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে একটা নির্বাচিত সরকার ওৎপ্রোত ভাবে জড়িত।

বিএনপি নেতা এ্যানি আরও বলেন, ড. মোহাম্মদ ইউনুস দেশের প্রয়োজনে ও জাতির প্রয়োজনে নির্বাচনকে খুব বেশি জরুরি প্রয়োজন মনে করেছেন বিধায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা বলেছেন। কিন্তু এ নিয়ে কোনো বিভক্তি রাখা যাবে না। এ বিভক্তির সুযোগ ফ্যাসিস্ট হাসিনা নিবে। তাই এই সুযোগ দেয়া যাবে না।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজ উল্যাহ ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৫২   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ