আগামী শুক্রবার পুতিন-জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বসতে চান ট্রাম্প: রিপোর্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » আগামী শুক্রবার পুতিন-জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বসতে চান ট্রাম্প: রিপোর্ট
রবিবার, ১৭ আগস্ট ২০২৫



আগামী শুক্রবার পুতিন-জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বসতে চান ট্রাম্প: রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২ আগস্ট তার রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিপক্ষের সাথে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চান। শনিবার (১৬ আগস্ট) অ্যাক্সিওস নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার শীর্ষ সম্মেলনের পর, ট্রাম্প ইউরোপীয় নেতাদের একটি ফোন কলে বলেছিলেন, তিনি পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে একটি বৈঠক করতে চান।

এরই ধারাবাহিকতায় ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে দেখা করবেন এবং তিনি এতে ইউরোপীয় নেতাদের যোগদানের জন্য আমন্ত্রণও জানিয়েছেন।

এদিকে, প্রস্তাবিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি পুতিন এখনও প্রকাশ্যে নিশ্চিত করেননি।

ট্রাম্প এবং পুতিন শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে অংশ নেন, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে দুই নেতার মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক।

২০০৭ সালের পর এটি ছিল মার্কিন মাটিতে পুতিনের প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের সাথে আলোচনা।

সম্মেলনে ইউক্রেন নিয়ে কোনো চুক্তি না হলেও পুতিন শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে বলেন যে, তিনি এবং ট্রাম্প একটি সমঝোতায় পৌঁছেছেন।

অন্যদিকে, ট্রাম্প তার পক্ষ থেকে বলেছেন, তারা কিছুটা অগ্রগতি করেছেন তবে স্বীকার করেছেন যে চলমান সংঘাতের অবসান ঘটাতে তারা কোনো চুক্তিতে পৌঁছাননি।

তবে চুক্তির বিষয়টি এখন ইউক্রেনের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩২   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ