সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান

রাষ্ট্রীয় সম্মাননা পেলেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। গত রোববার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয় এই কণ্ঠশিল্পীকে।

এ সময় সাবিনা ইয়াসমিনকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘আজকে যাকে সম্মাননা দিচ্ছি, তিনি আমাদের কিংবদন্তি, সত্যিকারের গৌরব।’

এছাড়াও এ আয়োজনে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রায় ছয় দশকের পেশাদার সংগীতজীবন সাবিনা ইয়াসমিনের। কিন্তু অসুস্থতার কারণে গান থেকে বেশ দূরেই ছিলেন এই শিল্পী। তবে রোববারের এই আয়োজনে যেন ফের চিরচেনা রূপেই ধরা দিয়েছিলেন এই গুণী শিল্পী; অনুষ্ঠিত হয় শিল্পীর একক সংগীতানুষ্ঠান। তার গান আর স্মৃতিচারণায় ভরে ওঠে এক চমৎকার সন্ধ্যা। পরে প্রদর্শিত হয় সাবিনা ইয়াসমিনের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়’।

বাংলাদেশ সময়: ১৩:০১:২৯   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ