শহরে আগামী বর্ষায় জলাবদ্ধতা হবে না: আশ্বাস নাসিক প্রশাসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহরে আগামী বর্ষায় জলাবদ্ধতা হবে না: আশ্বাস নাসিক প্রশাসকের
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



শহরে আগামী বর্ষায় জলাবদ্ধতা হবে না: আশ্বাস নাসিক প্রশাসকের

আগামী বর্ষার আগেই শহরে চলমান গভীর নালার (ড্রেন) সংস্কার কাজ সম্পন্ন হবে জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, “আগামী বর্ষায় এই নগরীতে জলাবদ্ধতা হবে না। কেননা, পরের বর্ষা মৌসুমের আগেই নগরীতে চলমান গভীর নালার নির্মাণ কাজ শেষ হবে।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু সড়কে চলমান গভীর নালার সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

সিটি প্রশাসক আরও বলেন, “শহরের ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনসহ জনসেবার বিষয়ে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাবে।”

সিটি প্রশাসক আবু নছর শায়েস্তা খান সড়ক ও নালার কাজও পরিদর্শন করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

এ সময় আরও উপস্থিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১২:২৮   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর প্রেসক্লাবের নানা আয়োজনে বর্ষরবণ
পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
ফরিদপুরের সালথায় নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন
সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
আজ পহেলা বৈশাখ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই কৃষক কার্ডের লক্ষ্য : মাহদী আমিন
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয়দের চেষ্টায় আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ