চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

প্রথম পাতা » চট্টগ্রাম » চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের নাম ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিবিরের নেতাকর্মীরা।

২৬ সদস্যের এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক পদে লড়বেন শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব। এ ছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন সাজ্জাদ হোসেন মুন্না।

তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের সবশেষ তারিখ আজ (১৮ সেপ্টেম্বর)।

২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৩   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
বন্যা-পাহাড় ধসে মৃতদের পরিবারের পাশে জামায়াত আমির
সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট
চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
রাঙামাটিতে এককালীন উপবৃত্তি পেলেন ৮৩১ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ