নেপালের সঙ্গে ড্র করেও ১৮৪তম বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » নেপালের সঙ্গে ড্র করেও ১৮৪তম বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



নেপালের সঙ্গে ড্র করেও ১৮৪তম বাংলাদেশ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবলের র‍্যাংকিং প্রকাশ করেছে। সেই র‍্যাংকিংয়ে জামাল-হামজাদের অবস্থান ১৮৪ তম। জুলাই মাসে প্রকাশিত র‍্যাংকিংয়েও বাংলাদেশ একই অবস্থানে ছিল।

জুলাই-আগস্টে জাতীয় দলের ম্যাচ ছিল না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল। কাঠমান্ডুর উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশকে এক ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে। একমাত্র ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে বাংলাদেশ ও নেপাল উভয়েরই অবস্থান অপরিবর্তিত রয়েছে। নেপালের র‍্যাংকিং ১৭৬।

অক্টোবর উইন্ডোতে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। অক্টোবর উইন্ডোর পর ফিফা ২৩ অক্টোবর আবার র‍্যাংকিং প্রকাশ করবে। বাংলাদেশ নারী ফুটবল দল র‍্যাংকিংয়ে চমক দেখিয়েছে। সর্বশেষ প্রকাশিত ফুটবল র‍্যাংকিংয়ে ঋতুপর্ণারা সর্বোচ্চ ধাপ উন্নতি করেছিল।

পুরুষ ফুটবলে র‍্যাংকিংয়ে স্পেন প্রথম স্থানে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবনমিত হয়ে তৃতীয় স্থানে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ট্রফি হারানো ফ্রান্স দ্বিতীয় স্থানে৷

বাংলাদেশ সময়: ১৬:১১:৫৭   ৪৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ