প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫



প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সরকার দেশের সব স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই অগ্রযাত্রার অংশীদার। প্রাথমিক পর্যায় থেকে তাদের ডিজিটাল দক্ষতা অর্জন ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ ও টেকসই অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বৃহস্পতিবার কুমিল্লার বার্ডে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রাথমিক ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের সব স্তরের শিক্ষার্থীদের জন্য সরকার প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে উল্লেখ করে ফয়েজ আহমদ বলেন, এ প্রশিক্ষণ কর্মশালা সেই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে কওমি শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবে। যা তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। এরপর আইসিটি বিভাগের মাধ্যমে এডভান্স লেবেলের প্রশিক্ষণ করাবো। সারা দেশেই দক্ষতা অর্জন বিষয়ক এ জাতীয় প্রশিক্ষণ আয়োজনের চেষ্টা করবো।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

আয়োজকরা জানান, মোট ১৬০ জন কওমি শিক্ষার্থী মোট আটটি ব্যাচে প্রশিক্ষণে অংশ নেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ)’ প্রকল্পের সহায়তায় এই প্রশিক্ষণ হচ্ছে।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ডাটা গভার্নান্স এন্ড ইন্টারঅপেরাবিলিটি বিষয়ে সেশন পরিচালনা করেন ফয়েজ আহমদ।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান এবং কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক।

এছাড়াও এসময় কুমিল্লার বার্ডের কর্মকর্তা, এজ প্রকল্পের প্রশিক্ষক এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:০০   ৩৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ