যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য’ বাণিজ্য চুক্তিতে সম্মত কানাডা ও মেক্সিকো

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য’ বাণিজ্য চুক্তিতে সম্মত কানাডা ও মেক্সিকো
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫



যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য’ বাণিজ্য চুক্তিতে সম্মত কানাডা ও মেক্সিকো

‘কানাডা এবং মেক্সিকোর নেতারা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ত্রিপক্ষীয় মুক্ত-বাণিজ্য চুক্তিকে সমর্থন করেছেন। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপের মুখে এটিকে আরও ‘ন্যায্য’ করতে চেষ্টা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মেক্সিকোতে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের সঙ্গে আলোচনা শেষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তারা যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ)-এর প্রতি ‘প্রতিশ্রুতিবদ্ধ’।

তিনি আরও বলেন, এই চুক্তি উত্তর আমেরিকাকে বিশ্বের সেরা অর্থনৈতিক অঞ্চলে পরিণত করতে সহায়তা করেছে।

শেইনবাম বলেন, তিনি চুক্তির ভবিষ্যৎ নিয়ে ‘আশাবাদী’। তবে ট্রাম্প চান, যুক্তরাষ্ট্রের শিল্পখাতের জন্য সুবিধাজনক শর্তে চুক্তি নতুন করে করা হোক।

তিনি কার্নির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি বিশ্বাস করি যে ইউএসএমসিএ টিকে থাকবে।’

২০২০ সাল থেকে কার্যকর থাকা এই চুক্তি আগামী বছর পর্যালোচনা করা হবে। এটি মেক্সিকো ও কানাডার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মেক্সিকো তাদের প্রায় ৮০ শতাংশ এবং কানাডা প্রায় ৭৫ শতাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।

ট্রাম্প ইতোমধ্যেই কানাডা ও মেক্সিকোর কিছু রপ্তানি পণ্যে শুল্ক আরোপ করেছেন, যেগুলো এই চুক্তির আওতায় পড়ে না। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সীমান্ত পেরিয়ে অভিবাসন ও মাদক পাচার বন্ধ করতে না পারলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউএসএমসিএ ১৯৯০-এর দশকে হওয়া উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির পরিবর্তে এসেছে। গত তিন দশকে এসব ধারাবাহিক চুক্তি উত্তর আমেরিকার অর্থনীতিকে আমূল বদলে দিয়েছে। এতে তিন দেশের মধ্যে গভীর পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হয়েছে।

তবে, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ইতোমধ্যেই আন্তঃসীমান্ত সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। তিনি চুক্তির আওতার বাইরে থাকা কানাডীয় পণ্যের ওপর ৩৫ শতাংশ এবং মেক্সিকান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

এই শুল্ক কানাডার গুরুত্বপূর্ণ অটো, ইস্পাত ও অ্যালুমিনিয়াম খাতকে ক্ষতিগ্রস্ত করছে, ফলে কর্মসংস্থান কমে যাচ্ছে। একই অবস্থা তৈরি হয়েছে মেক্সিকোর অটো ও ইস্পাত শিল্পের ক্ষেত্রেও।

কার্নি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের পরিপূরক, আমরা তাদের আরও শক্তিশালী করি, আমরা সবাই একসাথে আরও শক্তিশালী।’

তিনি আরও বলেন, ওয়াশিংটন ইতোমধ্যেই ইউএসএমসিএ পর্যালোচনা করছে, এটি ‘একটি ভালো দিক’। এর ফলে শুল্ক ও স্থানীয় বিষয়বস্তুর বিষয়ে সিদ্ধান্ত ‘ভালোভাবে ও সুচিন্তিতভাবে নেওয়া যেতে পারে’।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৩১   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল-গ্যাসের দাম
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯
বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত ৮
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ