দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশে কোনো ধরনের হুমকি বা চ্যালেঞ্জ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সব গোয়েন্দা সংস্থার সাথে কথা হয়েছে। তাদের কাছেও নাশকতা বা বিশৃঙ্খলার কোনো তথ্য নেই। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারিতে সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।’

একই সময়ে তিনি বিগত সরকারের আমলে প্রয়োজন ছাড়াই একই এলাকায় একাধিক মসজিদ নির্মাণের সমালোচনা করেন।

খালিদ হোসেন বলেন, ‘যেখানে মুসল্লি নেই, সেখানেও মসজিদ নির্মাণ করা হয়েছে। ৫৬০ মসজিদ প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন আছে।’

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের দিকে তাকালে বোঝা যায় সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ। সব জাতিগোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক। কিন্তু একটি মহল সরকারকে বিব্রত করতে চায়, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যাদের সেকেন্ড হোম আছে, তারা দেশের প্রতি দায়বদ্ধ নয়, টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়ছে।’

ধর্ম উপদেষ্টা আরও জানান, ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন মসজিদ থেকে অনেক ইমাম ও মুয়াজ্জিন চলে গেছেন। শূন্য পদে নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেয়া হবে।

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার এবং স্থানীয় সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:০৫   ৩৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ