রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা

জেলার বরকল উপজেলার দুর্গম ছোট হরিণায় অসহায়দের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সকাল ১১টায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মসূচির অংশ হিসেবে ছোট হরিণা ব্যাটালিয়ন-১২ বিজিবির উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলার ভ’ষণছড়া ও হরিণায় পাহাড়ি বাঙালি দরিদ্র লোকজনের মধ্যে গবাদি পশু, সেলাই মেশিন, খেলাধুলা, ঘর ও মসজিদ মেরামতের জন্য সহায়তা প্রদান করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি ছোট হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, বিজিবি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরই ধারাবাহিকতায় ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) নিয়মিতভাবে ভূষণছড়া ও হরিণায় বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের দুর্ভোগ লাঘবে চেষ্টা করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৫   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ