জাতিকে সমৃদ্ধ করার প্রধান হাতিয়ার উচ্চশিক্ষা - ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » জাতিকে সমৃদ্ধ করার প্রধান হাতিয়ার উচ্চশিক্ষা - ধর্ম উপদেষ্টা
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



জাতিকে সমৃদ্ধ করার প্রধান হাতিয়ার উচ্চশিক্ষা - ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতিকে সমৃদ্ধ করার প্রধান হাতিয়ার উচ্চশিক্ষা। এটি কেবল জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের নৈতিক ও চারিত্রিক দৃঢ়তা তৈরিতেও সহায়ক।

আজ চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে কুরআনিক সায়েন্সেস ও ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, শিক্ষার মাধ্যমে সহিষ্ণুতা, মানবিকতা, সততা ও মূল্যবোধ বিকশিত হয়। এজন্য একজন শিক্ষিত ব্যক্তি শুধু দক্ষ নাগরিক নন, একজন সৎ ও নীতিবান মানুষ হিসেবেও সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন।

উপদেষ্টা আরো বলেন, উচ্চশিক্ষা মানুষের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে এবং চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। এর মাধ্যমে মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে, নেতৃত্বগুণ অর্জন করে এবং উন্নতির পথে এগিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া, উচ্চশিক্ষা ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং ব্যক্তির অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে।

ড. খালিদ বলেন, একটি দেশের অগ্রগতি নির্ভর করে তার উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর। প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে উচ্চশিক্ষা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি শিক্ষা ও গবেষণা জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে এ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রফেসর আবু বকর রফিক, ড. মাহবুবুর রহমান, প্রফেসর গিয়াসউদ্দিন হাফিজ, ড. শফিকুর রহমান, প্রফেসর আহসান উল্লাহ, মুহাম্মদ শাহজাহান, ড. রশিদ জাহেদ ও ড. আলী হোসাইন বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২২:২০:১০   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ