আর্সেনালের সহজ জয়, সিটিকে রুখে দিল মোনাকো

প্রথম পাতা » খেলাধুলা » আর্সেনালের সহজ জয়, সিটিকে রুখে দিল মোনাকো
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



আর্সেনালের সহজ জয়, সিটিকে রুখে দিল মোনাকো

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (১ অক্টোবর) রাতে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। এদিকে রাতের আরেক ম্যাচে ফরাসি ক্লাব মোনাকোর মাঠে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।

এমিরেটস স্টেডিয়ামে একপেশে ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের ১২তম মিনিটে আর্সেনালকে লিড এনে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। এরপর প্রথম হাফে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয় হাফেও এনের পর এক আক্রমণ করতে থাকে গানাররা। তবে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা বুকায়ো সাকা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচের দুইটিতে জয় পেল আর্তেতার দল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে তারা।

এদিকে রাতের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে এএস মোনাকো। স্টেড লুইতে ম্যাচের ১৫তম মিনিটে হলান্ডের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে সমতায় ফিরতে দেরি করেনি স্বাগতিক মোনাকো। ১৮তম মিনিটে তেজে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে মোনাকোকে সমতায় ফেরায়।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও লিড পায় সিটি। এবারের গোল স্কোরারও সেই হলান্ড। ৪৩তম মিনিটে ও’রেলির ক্রস থেকে হেডে গোল করেন নরওয়েজিয়ান এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে এটি হলান্ডের ৫২তম গোল। ৫০ ম্যাচ খেলে এই গোল করেছেন তিনি।

দ্বিতীয় হাফে খেলায় তেমন কোনো আকর্ষণ ছিল না। তবে ম্যাচের ৮৭তম মিনিটে ডি-বক্সের ভেতরে মোনাকোর ডিফেন্ডারকে মুখে লাথি মারায় পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই পেনাল্টি থেকে গোল করেন এরিক ডায়ার। তাতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এদিকে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন ১-১ গোলে ড্র করেছে ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে। দুই ম্যাচে দুইটিতেই ড্র করে টেবিলের ২৫তম স্থানে রয়েছে লেভারকুসেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩২   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ