নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম পাতা » আড়াইহাজার » নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫



নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক বাকপ্রতিবন্ধী ষোড়শী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শুক্রবার স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মো. আসমত আলী ওরফে আছু (৩৮) নামের এক ব্যক্তি।

প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত একটি ওরশে গিয়েছিল ওই বাকপ্রতিবন্ধী কিশোরী। সেখান থেকে প্রতিবেশী হওয়ায় পূর্ব পরিচিত হওয়ায় আসমত আলী তাকে ওরশ থেকে তাকে ডেকে নিয়ে যান। এরপর দয়াকান্দা খালপাড়ের একটি নির্জন ঝোপে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে হৃদয়বিদারক সেই ঘটনার কথা ইশারায় জানায়।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও উত্তাপ ছড়িয়ে পড়ে।

নিজের মেয়ের নির্মম অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কিশোরীর মা রুদ্ধ কণ্ঠে বলেন, ‘আমার মেয়েটি অনেক কাকুতি-মিনতি করেও সেই পশুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি।’

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শাহীন দেওয়ানের বাড়িতে প্রতিবছর এই ওরসের আয়োজন করা হয়, যেখানে মাদকের আসরও বসে। তাদের দাবি, কোনো প্রশাসনিক অনুমোদন ছাড়াই এই অনুষ্ঠান আয়োজিত হয়, যার ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের অঘটন ঘটেছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে দ্রুত ধরতে প্রয়োজনীয় অভিযান চলছে।’

বাংলাদেশ সময়: ১৬:১৮:০১   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত, পিস্তল-গুলি উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ