পারপাড়া একতা বিভাগীয় চ্যাম্পিয়ন, সরিষাবাড়ীতে আনন্দ-শোভাযাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পারপাড়া একতা বিভাগীয় চ্যাম্পিয়ন, সরিষাবাড়ীতে আনন্দ-শোভাযাত্রা
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



পারপাড়া একতা বিভাগীয় চ্যাম্পিয়ন, সরিষাবাড়ীতে আনন্দ-শোভাযাত্রা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পারপাড়া একতা নৌকা দল। এই ঐতিহাসিক বিজয়কে উদযাপন করতে সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী এক জমকালো বিজয় শোভাযাত্রা করেছে বিজয়ী দল ও গ্রামবাসী।

ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামবাসীর উদ্যোগে এই আনন্দ শোভাযাত্রাটি পারপাড়া গ্রাম থেকে শুরু হয়ে সৈয়দপুর, ধারবর্ষা, রেলী ব্রীজ, এবং শিমলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় পারপাড়া গ্রামে এসে শেষ হয়। রঙিন পোশাকে সজ্জিত শত শত এলাকাবাসী উল্লাসে ফেটে পড়ে এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই র‌্যালিতে অংশ নেয়।

আয়োজকরা জানান, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামবাসী প্রায় ৫০ বছর পূর্বে প্রথম একটি নৌকা তৈরি করেছিল। সেই ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রেখে গ্রামবাসীর অর্থায়নে নির্মিত হয় এই ‘পারপাড়া একতা’ নৌকা। এই নৌকাটি দেশের বিভিন্ন স্থানে বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পারপাড়া একতা নৌকা দলটি সম্প্রতি দু’টি উল্লেখযোগ্য বিজয় লাভ করেছে।

গত ২২ সেপ্টেম্বর সোমবার ময়মনসিংহের অষ্টধার নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। রোববার (৫ অক্টোবর) সরিষাবাড়ীর ধারবর্ষা এলাকায় ঝিনাই নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়।

এই বিজয়ের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক হারুন অর রশিদ, আব্দুল করিম মেম্বার, রমজান আলী, বুলবুল আহমেদ, সালাম, সরোয়ার, জীবিত, আবেদ, আবু বক্কর, ফিরোজ আহমেদ, মঞ্জু ও সামিউল সহ এলাকার বিশিষ্টজনেরা। নৌকার মাঝি হিসেবে দায়িত্বে ছিলেন স্থানীয় মোখলেছ, আলতাফ আলী তারা, এবং ডুলু ও বাদ্যযন্ত্রে সুর তুলেছিলেন আনন্দ, ফরহাদ ও আলমগীর।

বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ‘পারপাড়া একতা’ নৌকা তাদের এই গৌরবের ধারাবাহিকতা বজায় রাখবে এবং সরিষাবাড়ী তথা জামালপুরের নাম উজ্জ্বল করবে।

বাংলাদেশ সময়: ২১:৫৩:২৯   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
আল কোরআন ও আল হাদিস
বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
বর্তমান সমাজ-ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট: আশা
আলোকিত মানুষ গড়ে তুলতে হবে: এসপি মিজানুর
তারেক রহমান বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন: মামুন মাহমুদ
শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মান্নান
পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
দীর্ঘ সময় সংসদ বয়কট গণতন্ত্রের জন্য ক্ষতিকর : স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ