আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক: ডিসি
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক: ডিসি

৩৫৩৪ ট্রাক ময়লা খাল থেকে অপসারণ করেছি। আমরা পরিষ্কার করছি, আবার ময়লা ফেলছে। আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে পরুক।” — বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি শেষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

সভায় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, একসময় শীতলক্ষ্যা নদীকে ঘিরে ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি এসেছিল। কিন্তু আজ সেই শীতলক্ষ্যা মরে গিয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে, কারণ খালগুলো ভরে গেছে।

তিনি আরও বলেন, “আমরা ৩৫৩৪ ট্রাক ময়লা খাল থেকে অপসারণ করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ময়লাগুলো কে ফেলছে, কেন ফেলছে? আমরা পরিষ্কার করছি, আবার ময়লা ফেলা হচ্ছে। এর কারণ হলো মানুষের বিবেকবোধ কাজ করছে না। একজন ভাবে, আমি ফেললে কিছু হবে না। কিন্তু যখন ১০ লাখ মানুষ ময়লা ফেলে তখন তা ভয়াবহ বোঝায় পরিণত হয়।”

খাল ও নদী দখল-দূষণের কারণে নানা সংকট তৈরি হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “আমাদের ৮০৫টি ব্রিজ-কালভার্ট ভেঙে ফেলতে হচ্ছে। এসব ব্রিজ লো-হাইট করে তৈরি করা হয়েছে। খাল পরিষ্কার করতে গিয়ে দেখি ছোট ছোট কালভার্ট করা হয়েছে। কেউ হয়তো ব্যক্তিগত প্রয়োজনে করেছে, কিন্তু একবারও চিন্তা করেনি—এতে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। শুধু নিজের স্বার্থ চিন্তা করেছে।”

তিনি বলেন, “আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে যাক। শুধু নিজের ভালো চিন্তা করলেই হবে না, রাষ্ট্রের ভালোও চিন্তা করতে হবে।”

বাংলাদেশ সময়: ২১:৫৮:০৬   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ