মেহেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



মেহেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“আমি কন্যা শিশুর স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ও আলোচনা সভা করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ.দা.) নাসিমা খাতুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, প্রশিক্ষক মীর দানিয়াল হোসেন রনি, প্রশিক্ষণার্থী কনিকা ইসলাম, জেমি জান্নাত প্রমুখ।

পরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৭   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ