চীনে মেয়েদের চাকরি দেয়ার কথা বলে পাচার এবং দেহব্যবসায় বাধ্য করায় গ্রেফতার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » চীনে মেয়েদের চাকরি দেয়ার কথা বলে পাচার এবং দেহব্যবসায় বাধ্য করায় গ্রেফতার ৪
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



চীনে মেয়েদের চাকরি দেয়ার কথা বলে পাচার এবং দেহব্যবসায় বাধ্য করায় গ্রেফতার ৪

চীনে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি মেয়েদের পাচার করে দেহব্যবসায় বাধ্য করানোর অভিযোগে আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৫ অক্টোবর) সকালে র‌্যাব-৪ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে গ্রেফতারকৃতদের নাম ও পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি মেয়েদের পাচার করে দেহব্যবসায় বাধ্য করানোর অভিযোগে আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার এবং আলামত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।

বাংলাদেশ সময়: ১৩:৪১:১২   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ