ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৪২ - লন্ডনে রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদের তুমুল বিতর্ক হয়।
১৭৭৫ - আমেরিকার বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে।
১৮০৫ - ফরাসিরা ভিয়েনা দখল করে।
১৮৩৫ - টেক্সাস মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়।

১৮৪৯ - পিটার বার্নেট ক্যালিফোর্নিয়ার প্রথম গভর্নর নির্বাচিত হন।
১৮৬৪ - গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়।
১৮৭২ - সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
১৮৮৫ - রাজকীয় সার্বিয়ার সেনাবাহিনী বুলগেরিয়া দখল করে।
১৯০৭ - পল কমু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।
১৯১৩ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়।
১৯১৫ - ইরানের তৃতীয় জাতীয় সংসদ দেশটির সর্বশেষ কাজার সম্রাট আহমদ শাহের নির্দেশে ভেঙে দেয়া হয়।
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনপল দখল করে।
১৯২১ - মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়।
১৯৪৫ - সুকর্ন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন।
১৯৪৭ - রাশিয়া অ্যাসল্ট রাইফেল একে-৪৭ চূড়ান্তভাবে তৈরি করে।
১৯৭০ - ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব বাংলায় পাঁচ লাখ লোকের প্রাণহানি ঘটে।
১৯৭৪ - ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি এল ও’র নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।
১৯৭৭ - ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৮৫ - কলম্বিয়ায় এক ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।
১৯৮৯ - আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ শ্রমিক আটকা পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।
১৯৯৪ - সুইডেন এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয়।
২০০২ - ইরাকের সাদ্দাম হোসেনের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয়।

জন্ম

১৩১২ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এলওয়ার্ডের জন্ম।
১৩৯৭ - পোপ নিকোলাস পঞ্চম, ক্যাথলিক গির্জার পোপ।
১৮৪৭ - মীর মশাররফ হোসেন, প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
১৮৫০ - রবার্ট লুইস স্টিভেন্সন, স্কটল্যান্ডীয় সাহিত্যিক।
১৮৭৩ - ইরানের বিখ্যাত আলেম ও শিক্ষক আয়াতুল্লাহ জুন্নুরী উত্তর-পশ্চিম ইরানের তাব্রিজে জন্মগ্রহণ করেন।
১৮৯৯ - ইস্কান্দার মির্জা, পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল ও প্রথম রাষ্ট্রপতি।
১৯২১ - অশোক বড়ুয়া, বাঙালি লেখক।
১৯৪৮ - হুমায়ূন আহমেদ, বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটোগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।
১৯৬৩ - মো. আতাবুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক।
১৯৬৭ - জুহি চাওলা, জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু

১২৩১ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় ম্যালকমের মৃত্যু।
১৯০৭ - ইংরেজ কবি ফ্রান্সিস থমসন।
১৯৫০ - ভেনিজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ নিহত হন।
১৯৭৮ - চিত্তপ্রসাদ ভট্টাচার্য, খ্যাতনামা ভারতীয় বাঙালি রাজনৈতিক শিল্পী।
১৯৮০ - রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখোপাধ্যায়, বাঙালি সুরকার।
২০০১ - করুণা বন্দ্যোপাধ্যায়, বাঙালি অভিনেত্রী। (সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ ও ‘অপরাজিতা’ সর্বজয়া খ্যাতা)।
২০২১ - উইলবার স্মিথ, আফ্রিকান ঔপন্যাসিক।

ছুটি ও অন্যান্য
বিশ্ব দয়া দিবস

বাংলাদেশ সময়: ১৫:৩২:৫৪   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন
মাদুরো এখনও ভেনেজুয়েলার ‘বৈধ প্রেসিডেন্ট’, বিস্ফোরক মন্তব্য ডেলসি রদ্রিগেজের
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক
ভোট ইঞ্জিনিয়ারিং করেও লাভ হয়নি, জয় জনগণেরই: মির্জা আব্বাস
নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী
রবিবারের মধ্যেই সরকার গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
আজই প্রকাশ করা হবে ২৯৭ আসনের গেজেট
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ৪টিতে, এনসিপি ১টি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ