সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার কাজ করছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার কাজ করছে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার কাজ করছে

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার কাজ করছে

বাংলাদেশ দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরবের ভিশন ২০৩০ সফলভাবে বাস্তবায়নে সক্রিয়ভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল সৌদি আরবের রিয়াদে মানবসম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের সমগ্র শ্রমশক্তির এক তৃতীয়াংশ ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। প্রতি বছর প্রায় দুই মিলিয়ন নতুন কর্মী শ্রমবাজারে যোগদান করে। তিনি আরো বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি দশ হাজারের অধিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ২০২৫ সালের মধ্যে ৮ দশমিক ৮ মিলিয়ন এবং ২০৩০ সালের মধ্যে ২০ দশমিক ৯ মিলিয়ন দক্ষ জনশক্তি প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমাদের দক্ষ জনশক্তি শিল্প, ভৌত অবকাঠামো নির্মাণ খাতের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন ও সরবরাহ, পর্যটন খাতে অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দেড় কোটিরও বেশি কর্মী ১৭০ টির অধিক দেশে রেমিট্যান্সযোদ্ধা হিসেবে কাজ করার মাধ্যমে বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি সৌদি আরবের নিয়োগকারী সংস্থাকে বিভিন্ন প্রশিক্ষণ সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ সফর করার এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।

৪দিন ব্যাপী রিয়াদে অনুষ্ঠিত এ মেলায় সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, ঘানা, তানজানিয়া, ইংল্যান্ড, ইন্দোনেশিয়াসহ মোট ৮টি দেশের ৬৫টি মানবসম্পদ ও জনশক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রথমবারের মত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবারের মেলায় অংশগ্রহণ করেছে।

এসময় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৩৬   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থন চান মাহবুব হোসেন মুন্সী
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী
আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল
জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের
ফরিদপুর রাজেন্দ্র কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জেলা প্রশাসকের
ফরিদপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
ফরিদপুরে গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তুরস্ককে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া
৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
পচা সবজি ও তন্তু থেকে পরিবেশবান্ধব পণ্য উদ্ভাবনে প্রধানমন্ত্রীর প্রশংসা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ