মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে সেঞ্চুরির পথে মমিনুল, ফিফটির কাছাকাছি মুশফিক

প্রথম পাতা » খেলাধুলা » মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে সেঞ্চুরির পথে মমিনুল, ফিফটির কাছাকাছি মুশফিক
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে সেঞ্চুরির পথে মমিনুল, ফিফটির কাছাকাছি মুশফিক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের লিড ইতোমধ্যে পৌঁছে গেছে ৫০০ রানের কাছাকাছি। শনিবার (২২ নভেম্বর) চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৮০ রান। সেঞ্চুরির পথে রয়েছেন মমিনুল আর ফিফটি থেকে মাত্র ৬ রানে দূরে মুশফিক।

এ দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। আগের দিন ৬৯ রানে অপরাজি থাকা সাদমান ইসলাম মাত্র ৯ রান যোগ করে বিদায় নেন। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া অ্যান্ডি ম্যাকব্রাইন। এর কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বলে ১ রান করে জর্ডান নেইলের বলে ক্যাচ দেন তিনি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে অবশ্য আর কোনো উইকেটের পতন হতে দেননি মুমিনুল ও মুশফিক। ইতোমধ্যে দুজন মিলে গড়েছেন ১০৬ রানের জুটি। অবশ্য ১৬ রানে জীবন পেয়েছিলেন শততম টেস্ট খেলতে নামা মুশফিক। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি।

আগের দিন ৯১ বলে ৬ চারের মারে ৬০ রান করে আউট হয়েছিলেন মাহমুদুল হাসান জয়। সবমিলিয়ে বাংলাদেশের লিড এখন ৪৯১ রানের। প্রথম ইনিংসে লিটন দাস ও মুশফিকের সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৬৫ রানে থামে আইরিশদের ইনিংস। ইতোমধ্যে জয়ের জন্য পর্যাপ্ত পুঁজি তুলে নিলেও হয়তো মুমিনুল ও মুশফিকের ব্যক্তিগত অর্জনের জন্য আরও কিছুক্ষণ ব্যাট করবে বাংলাদেশ।

এর আগে সিলেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০’তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৫৭   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে সাবেক নাইজেরিয়া তারকার মৃত্যু
শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে জিততে দিল না বেতিস
প্রাইম ব্যাংক ‌‌ন্যাশনাল ‌ স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়
উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ
শান্ত-মুস্তাফিজ নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
ভালো আম্পায়ার হওয়ার স্বপ্নে এগিয়ে চলেছেন ফরিদপুরের নাজমুল ইসলাম আকাশ
বিচ গেমসে নারী কাবাডি দলের শুভসূচনা
লেভারকুসেনকে হারিয়ে ফাইনালে বায়ার্ন
আর্সেনালকে টপকে শীর্ষে ম্যানসিটি, অবনমন নিশ্চিত বার্নলির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ