হাসপাতালে মব সৃষ্টিকারীরা চেয়েছিল হাদি মারা যাক : মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসপাতালে মব সৃষ্টিকারীরা চেয়েছিল হাদি মারা যাক : মির্জা আব্বাস
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



হাসপাতালে মব সৃষ্টিকারীরা চেয়েছিল হাদি মারা যাক : মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে ঢাকা মেডিকেলে দেখতে গেলে যারা মব সৃষ্টি করেছে, তারা হাদির মৃত্যু কামনা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

হাদির ওপর হামলার ঘটনাকে ‘গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত’ আখ্যায়িত করে মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই আঘাতকে প্রতিহত করতে হবে। অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে।’

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর হামলার ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে দাবি করে তিনি বলেন, ‘হাদির ওপর হামলার কয়েক ঘণ্টা আগে একটি বাড়ির ইট খোলার ঘোষণা দেয়া হয়েছিল। তারা চেয়েছিল হাদি মারা যাক।’

হাদিকে ‘নিজের সমতুল্য প্রার্থী’ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘তার ওপর হামলায় আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। হাদির ওপর হামলার পর তাকে দেখতে হাসপাতালে গেলে আক্রমণাত্মক স্লোগান দেয়া হয়।’

হামলাকারীদের পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল, তারা হাদির সমর্থক নয়, তারা বিশেষ রাজনৈতিক দলের লোক। এই দলটি সবসময় ষড়যন্ত্র করে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমার নির্দেশনা পেলে, তাদেরকে তুলাধোনা করত আমাদের ছেলেরা।’
এ সময় তিনি অভিযোগ করেন, ‘মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে।’

দেশের বর্তমান ক্রান্তিলগ্নে অনুসন্ধিৎসু সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘১৭ বছর আন্দোলনের পর আমরা কথা বলার স্বাধীনতা অর্জন করেছি। জাতির এই ক্রান্তিলগ্নে আমি অনুসন্ধিৎসু সাংবাদিকতা করার আহ্বান জানাই।’

বিক্ষোভ সমাবেশে বিএনপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য দেন এবং অবিলম্বে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫:৩১:১৩   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ