শাহবাগে কড়া হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহবাগে কড়া হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



শাহবাগে কড়া হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন বিভিন্ন পরিচয়ে—টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী—নতুনভাবে সক্রিয় হচ্ছে।

তিনি বলেন, দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এই দেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে।

এনসিপির এ নেতা বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না—সে যে নামেই থাকুক না কেন। গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের সময়ে তাদের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।

হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছেন উল্লেখ করে হাসনাত বলেন, ‘আপনি যে পন্থি হোন না কেন, আমাদের একটা জায়গায় ঐকবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে তারা এখন পরকীয়া করছে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৬:০৬   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার প্রধানমন্ত্রীর
বরিশালে নতুন পুলিশ কমিশনারের যোগদান উপলক্ষে মতবিনিময়
হলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরেই পড়ে : মির্জা ফখরুল
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান
নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ