আওয়ামী লীগের টার্গেট ৫০ প্রার্থী, প্রথম শিকার হাদি: রাশেদ খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের টার্গেট ৫০ প্রার্থী, প্রথম শিকার হাদি: রাশেদ খান
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



আওয়ামী লীগের টার্গেট ৫০ প্রার্থী, প্রথম শিকার হাদি: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচন বানচাল করতে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। যার প্রথম শিকার হলেন শরিফ ওসমান হাদি।

শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, ‘নির্বাচন বানচাল করার জন্য ৫০ জনকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। যার মধ্যে প্রথম শিকার হলেন শরিফ ওসমান হাদি। এ ঘটনার যথাযথ আইনি ব্যবস্থাসহ নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

এদিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এভারকেয়ার হাসপাতালে নেয়ার পর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৩   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার প্রধানমন্ত্রীর
বরিশালে নতুন পুলিশ কমিশনারের যোগদান উপলক্ষে মতবিনিময়
হলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরেই পড়ে : মির্জা ফখরুল
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান
নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ