ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করব : আদিলুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করব : আদিলুর
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫



ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করব: আদিলুর

দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করা হবে বলে জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দফতরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আদলিুর রহান বলেন, ‘দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।’

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমি আমার নিজের সিকিউরিটির জায়গায় সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিউরড মনে করি। কারণ আমি সেখান থেকে এসেছি আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে।’

বড় কোনো কাজে হাত দেয়ার সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। জনসম্পৃক্ত কাজে অগ্রাধিকার দেয়া হবে।’

এ সময় নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘শব্দদূষণ রোধে ৫৪ কোটি টাকার প্রকল্পে কিছুই করতে পারি নাই। ১১ কোটি টাকা এখনো রয়েছে, বাকি টাকার কী হয়েছে তা আমরা বলতেও পারি না।’

বাংলাদেশ সময়: ১৫:১২:২৯   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ