এক ঝাঁক তারকা নিয়ে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক ঝাঁক তারকা নিয়ে আসছে ‘বনলতা এক্সপ্রেস’
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫



এক ঝাঁক তারকা নিয়ে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ সিনেমায় অভিনয় করেছেন দেশের প্রথম সারির এক ঝাঁক অভিনয়শিল্পী।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজন করা সিনেমার অভিনয়শিল্পী ও সংশ্লিষ্টদের নিয়ে জমকালো অনুষ্ঠানের। অনুষ্ঠানের স্টেজ সাজানো হয় ট্রেনের আদলে।

সে মঞ্চেই প্রকাশ করা হয় এ সিনেমার চূড়ান্ত অভিনয়শিল্পীদের নাম। পাশাপাশি সিনেমাটির ভাবনা ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন সিনেমা সংশ্লিষ্টরা।

‘বনলতা এক্সপ্রেস’র পরিচালক তানিম নূর। উৎসব সিনেমার পর এটি তার দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমার মতোই একঝাঁক তারকা নিয়ে দ্বিতীয় সিনেমায় হাজির হবেন নির্মাতা।

এ সিনেমায় চূড়ান্ত অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা এবং নতুন মুখের একঝাঁক শিল্পী।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বলেন,

এটি কেবল একটি সিনেমা নয় বরং গল্পের ভেতর দিয়ে মানুষের অনুভূতি, নীরব যন্ত্রণা ও মানবিক সম্পর্কের এক দীর্ঘ ভ্রমণ।

তিনি আরও বলেন,

সিনেমাটি দর্শককে শুধু গল্প শোনাবে না, গল্পের ভেতর দিয়ে হাঁটাবে। আবেগ ও গভীর মানবিকতাই এই সিনেমার মূল শক্তি।

তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে‘বনলতা এক্সপ্রেস’। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৫:১৫:১৫   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ