নাটকীয় জয়ে শীর্ষস্থান দখল করলো পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » নাটকীয় জয়ে শীর্ষস্থান দখল করলো পিএসজি
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫



নাটকীয় জয়ে শীর্ষস্থান দখল করলো পিএসজি

দুই দফায় দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে জয় নিশ্চিত করতে হয়েছে প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি)। লিগ টেবিলের তলানির দল মেস বারবার ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শিরোপাধারীদের আটকাতে পারেনি।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রতিপক্ষের মাঠে লিগ আঁর ম্যাচে ৩-২ গোলে জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে পিএসজি।

চোটে জর্জরিত দল নিয়েও ম্যাচের ৩১তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড গন্সালো রামোস। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড কতাঁ। তবে তিন মিনিটের ব্যবধানে একটি গোল শোধ করে মেসের দেমিনগেত।

বিরতির পর বদলি হিসেবে নামা দিজিরে দুয়ে ৬৩তম মিনিটে আবারও দুই গোলের লিড এনে দেন পিএসজিকে। কিন্তু ৮১তম মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন মেসের জিওর্জি। শেষ দিকে চাপ সৃষ্টি করলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

চোটের কারণে এই ম্যাচে উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি ও মার্কিনিয়োসকে পাননি পিএসজি কোচ লুইস এনরিকে। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা কাটিয়ে ঘরোয়া লিগে টানা দ্বিতীয় জয় পেল ফরাসি চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৫:২০:৩৫   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নতুন কুঁড়ি স্পোর্টসের ঢাকা অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা জিতল ম্যান সিটি
নাটকীয় জয়ে শিরোপা সেল্টিকের
একপাশে টেলএন্ডারদের রেখে লিটনের সেঞ্চুরি, বাংলাদেশের ২৭৮
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিটি; ভিন্ন ম্যাচে হারলো বার্সা
টানা পঞ্চম লিগ শিরোপা জিতল পিএসজি
মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির দারুণ জয়
সৌরভের জোড়া গোলে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ