গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
শনিবার, ২৮ মার্চ ২০২৬



গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

লিওনেল মেসি নামার আগেই ২-০ গোলের লিড। মেসি নামলেন ম্যাচের ৪৬ মিনিটে। আর্জেন্টিনার কাছ থেকে এরপর আরও গোল আশা করাই স্বাভাবিক। যারা এই দলে ছিলেন, তাদের হতাশই হতে হয়েছে। দ্বিতীয়ার্ধে মৌরিতানিয়াকে গোল দিবে তো দূর, উলটো একটি হজম করেছে।

শেষ মুহূর্তে গোল হজম করা আর্জেন্টিনা প্রীতি ম্যাচটিতে জিতেছে ২-১ গোলে। গোল করেছেন আর্জেন্টিনার তরুণ দুই ফুটবলার; চেলসির এনজো ফার্নান্দেজ জাল খুঁজে পান ১৭ মিনিটের মধ্যে। ৩২ মিনিটে গোল করেন নিকো পাজ। মৌরিতানিয়ার গোলটি জর্ডান লেফোর্টের।

বুয়েন্স এইরেসের এই ম্যাচের আগে মেসির ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল এমন সম্ভাবনার কথাই উঠে এসেছে আর্জেন্টিনার কোচের কণ্ঠে। এমন সময়েই কি না মেসিকে শুরুর একাদশে রাখলেন না লিওনেল স্ক্যালোনি। সবচেয়ে বড় তারকাকে ছাড়া গোল করতে খুব বেশিক্ষণ নেয়নি আর্জেন্টিনা।

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৭ মিনিটে আক্রমণে উঠেছিল। নাহুয়েল মলিনা ডানপ্রান্ত থেকে ডি বক্সে ক্রস দিয়েছিলেন। দুই ডিফেন্ডারের মাঝে বল পেয়ে যান ফার্নান্দেজ। প্রথম শটেই কোণাকুণি জালের দেখা পান তিনি।

প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে উঠছিলেন নিকো পাজ। ডি বক্সের কাছাকাছি চলে এলে ৩০ মিনিটে তাকে ফাউল করেন আবুবাকারি কইটা। পাজ নিজেই ফ্রি কক শট নেন এবং গোলও করেন। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও জাল অক্ষত রাখতে পারেননি।

এই নিকো পাজের বদলি হিসেবেই ৪৬ মিনিটে নামেন মেসি। কিন্তু ম্যাচে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি। উলটো আর্জেন্টিনা যোগ করা সময়ের ৪ মিনিটে একটি গোল হজম করে। ডানপায়ের শটে লেফোর্ট ব্যবধানই কেবল কমান, হার আর ঠেকাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১৪   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ