ফরিদপুর জেলায় হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা ২১০, গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জন শনাক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর জেলায় হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা ২১০, গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জন শনাক্ত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



ফরিদপুর জেলায় হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা ২১০, গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জন শনাক্ত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলায় হামের সর্বশেষ আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জন এর কার্যালয়। আজ শনিবার সকালে এক ই মেইলের মাধ্যমে তারা জানায় সর্বশেষ তথ্য।
চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট ২১০ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে।
তবে গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১২ জন রোগী শনাক্ত হয়েছে।
উপজেলা ভিত্তিক সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরকান্দা উপজেলায় ২ জন নতুন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন উপজেলায় শনাক্ত হাম সন্দেহভাজন রোগীর মধ্যে রয়েছে
আলফাডাঙ্গা ১০ জন, বোয়ালমারী ৬ জন, ভাঙ্গা ৮ জন, চরভদ্রাসন ২ জন, মধুখালী ৩ জন, সদরপুর ৩ জন, সালথা ১১ জন এবং ফরিদপুর সদর উপজেলায় ৫ জন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জন রোগী শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছরে এখন পর্যন্ত হাম সংক্রান্ত ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় উভয় হাসপাতাল মিলিয়ে ৯ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৭:১৪   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ