শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ফরিদপুরে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ফরিদপুরে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ফরিদপুরে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর সদর হাসপাতালের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। কর্মশালায় জেলার নয়টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা আসন্ন জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
কর্মশালার সার্বিক সহযোগিতা প্রদান করে (ডব্লিউএইচও)।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৬   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ