নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলগেটে ট্রেনে কাটা পড়ে ইউনুস শেখ (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস শেখ একই ইউনিয়নের খইয়া গ্রামের শেখ আদেল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় তিনি রেলগেট এলাকায় অসংলগ্নভাবে চলাফেরা করছিলেন। এ সময় ফরিদপুরের দিক থেকে আসা একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:১২   ১৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ