তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও জোরদার করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কূটনীতি, প্রশিক্ষণ ও জনযোগাযোগ বৃদ্ধিতে বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে চীনা প্রতিনিধি দলের পাশাপাশি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত জানান, চীন সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে আগ্রহী। এর মাধ্যমে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সাথে বাংলাদেশের গণমাধ্যমের পেশাদারিত্বের সম্পর্ক আরও জোরদার হবে।

রাষ্ট্রদূত আরও জানান, চীন আগামী জুলাই ও অক্টোবর মাসে দুটি পৃথক সামিট আয়োজন করতে চায়। এই সামিটগুলোর মাধ্যমে বাংলাদেশের সাংবাদিক ও বুদ্ধিজীবী শ্রেণির সাথে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান ঘটবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশগ্রহণের বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন।

এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে দেশটির অগ্রগতি ঈর্ষণীয়।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বর্তমানে বৈশ্বিক রূপান্তর ঘটেছে। ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদার হলে দুই দেশই উপকৃত হবে এবং পরিবর্তিত পরিস্থিতিতে নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জন সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, এই সমস্ত খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে ঢাকা সব সময়ই আন্তরিক। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় চীনের এই সহযোগিতার প্রস্তাবকে তিনি ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪৩   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ