ডিজেলের মূল্য বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন ‌জারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিজেলের মূল্য বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন ‌জারি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



ডিজেলের মূল্য বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন ‌জারি

ফরিদপুর প্রতিনিধি :ডিজেলের মূল্য বৃদ্ধি ও বর্তমান পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৪(২) অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন ভাড়ার হার ২৩ এপ্রিল ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সার পরিবর্তে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সার পরিবর্তে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা বহাল রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ কর্তৃক অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে এবং সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
তবে এ ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একই সঙ্গে প্রতিটি বাস ও মিনিবাসে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত পূর্বের সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করে জনস্বার্থে নতুন এ ভাড়ার হার কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:১৩   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত
ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন
জামালপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, যান চলাচল স্বাভাবিক
সালথায় ইউএনওর অভিযানে ৩৫টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ধ্বংস
ফরিদপুরে নৈশকালীন বিদ্যালয়ের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ
বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
মাদারীপুরে সরকারি উদ্যোগে খাল-বিলে মাছের পোনা অবমুক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ