ইরান-আমেরিকা যুদ্ধই বর্তমান সরকারের বড় সংকট: নজরুল ইসলাম খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইরান-আমেরিকা যুদ্ধই বর্তমান সরকারের বড় সংকট: নজরুল ইসলাম খান
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



ইরান-আমেরিকা যুদ্ধই বর্তমান সরকারের বড় সংকট: নজরুল ইসলাম খান

ইরান-আমেরিকা যুদ্ধ বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর বৈশ্বিক অস্থিরতার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই প্রবীণ নেতা।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ। এই যুদ্ধের প্রভাবে দেশের বহু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।

নজরুল ইসলাম খান জানান, আগামী পহেলা মে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুর আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতিতে এই সমাবেশ সফল করার ঘোষণা দেন তিনি।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশকে সফল করতে জাতীয়তাবাদী শ্রমিক দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৭:০৫   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ