ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রথম পাতা » খেলাধুলা » ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ এক জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা আরও উজ্জ্বল করল ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার (২৭ এপ্রিল) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইউনাইটেড। ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রুনো ফার্নান্দেজের কর্নার থেকে হ্যারি ম্যাগুয়েরের হেড ফিরে এলে তা জালে পাঠান ক্যাসেমিরো। গোল করে দারুণ উচ্ছ্বাসে উদযাপন করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রেন্টফোর্ড। একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি ইগর থিয়াগো। অন্যদিকে, ইউনাইটেড গোলরক্ষক সেনে ল্যামেন্স কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ৪৩ মিনিটে ব্রেন্টফোর্ডের ডিফেন্সের ভুল থেকে বল কেড়ে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণ সাজান আমাদ দিয়ালো। পরে ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত পাস থেকে সহজ ফিনিশে গোল করেন বেঞ্জামিন শেশকো।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রেন্টফোর্ড। ড্যাঙ্গো ওয়াত্তারার হেড পোস্টে লাগে। এরপরও একের পর এক আক্রমণ চালায় সফরকারীরা।

অবশেষে ৮৭ মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করে ব্যবধান কমান ম্যাথিয়াস ইয়েনসেন। এতে ম্যাচে উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি ব্রেন্টফোর্ড।

এই জয়ে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে নবম স্থানেই রয়েছে ব্রেন্টফোর্ড।

বাংলাদেশ সময়: ১৯:০৪:৪০   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ